
স্টাফ রিপোর্টার॥ জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ২০১৬-১৭ সালের কর বছরে মৌলভীবাজার জেলায় দীর্ঘমেয়াদী করদাতার সম্মাননা পুরষ্কার পেলেন সাংবাদিক এম এ সালাম। তিনি মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি ও চ্যানেল আই মৌলভীবাজার প্রতিনিধি।

মঙ্গলবার ৭ নভেম্বর সিলেটের আবুল মাল আব্দুল মুহিত জেলা ক্রীড়া কমপ্লেক্সে করদাতাদের পুরস্কার ও সম্মাননা বিতরণ অনুষ্ঠানে সিলেট বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমানারা খানম এ সম্মাননা তোলে দেন এম এ সালামের হাতে।
এম এ সালাম কর অঞ্চল সিলেট এর আওতাধীন সার্কেল ১৩ (মৌলভীবাজার) এর একজন দীর্ঘমেয়াদী করদাতা। এর আগে ২০১১ সালে মৌলভীবাজার জেলায় দীর্ঘমেয়াদী করদাতার সম্মাননা অর্জন করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.