প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৩, ২০২৬, ৫:২১ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৭, ২০১৭, ১১:২৬ পি.এম
শহরের হিলালপুর শাহ ফার্মেসীতে ভ্রাম্যমাণ আদালত জরিমানা

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার শহরের হিলালপুর এলাকায় শাহ ফার্মেসীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শাহ মো. অলিউর রহমান নামে এক ভুয়া ডাক্তারকে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে চারটায় নির্বাহি ম্যাজিস্ট্রেট শবনম শারমিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
নির্বাহি ম্যাজিস্ট্রেট বলেন, ওই ফার্মেসিতে আভিযান পরিচালনাকাল অলিউর রহমান সার্টিফিকেট ও নিবন্ধনের কাগজপত্র দেখাতে না পারায় মেডিক্যাল এন্ড ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ অনুযায়ী তাঁকে এক লক্ষ টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.