
স্টাফ রিপোর্টার॥ বাসা বাড়িতে জোর পূর্বক চাপিয়ে দেওয়া প্রিপেইড মিটার সংযোগ বন্ধের দাবিতে শহরের চৌমূহনা এলাকায় মানববন্ধন পলন করে মৌলভীবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের জনসাধারণ।
৯ নভেম্বর বৃহস্পতিবার সকালে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে মোয়াজ্জেম হোসেন মাতুকে সভাপতিত্বে বক্তব্য
রাখেন পৌর কাউন্সিলর স্বাগত কিশোর দাশ চৌধুরীসহ ওয়ার্ডের সর্বস্তরের জনতা। পরে একটি বিক্ষোভ মিছিল করে ওয়ার্ডবাসী।
বক্তারা বাসা বাড়িতে অচিরেই মৌলভীবাজারে প্রিপেইড মিটারের সংযোগ বিচ্ছিন্ন ও নতুন সংযোগ বন্ধ রাখার দাবি জানান। যদি বন্ধ করা না হয় তাহলে সাধারণ জনগণকে সাথে নিয়ে আন্দোলনকে তীব্র থেকে তীব্রতর করা হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.