স্টাফ রিপোর্টার॥ ইসলাম বিশ^বিদ্যালয় কুষ্টিয়ার অধীনে কামিল (¯স্নাতকোত্তর) পরীক্ষা ২০১৫ এর ফলাফল বিগত ০৭/১১/২০১৭খ্রি: তারিখে প্রকাশ করা হয়েছে। মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসা হতে ২০১৫ সনের কামিল শেষ পর্বে সর্ব মোট ৭৯ জন ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করে। এর মধ্যে ৭৬ জন ছাত্র-ছাত্রী কৃতিত্বের সাথে পাশ করেছে। পাশের হার ৯৬.২০%। কামিল (মাস্টার্স) জামাতে ভাল ফলাফল করায় মাদরাসার অধ্যক্ষ মোঃ শামসুল ইসলাম আল্লাহর শুকরিয়া জ্ঞাপনের সাথে সাথে গভণিংবডির সকল সদস্য এবং মাদরাসার শিক্ষক-শিক্ষিকার প্রতি শুকরিয়া জ্ঞাপন করেন এবং মাদরাসা উন্নয়নের জন্য সকলের কাছে দু’আ কামনা করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.