
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল পৌরসভা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত বাউন্ডারি দেয়াল ও গেইট নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
১১ নভেম্বর শনিবার সকাল ১১ টায় শুভ উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চীপ হুইপ আলহাজ্ব উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি।
উদ্বোধন শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও ২০১৭ সালের প্রাথমিক সমাপনী পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এবং সমাপনী পরীক্ষার্থীদের হাতে প্রবেশপত্র তুলে দেয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা চৌধুরী, শ্রীমঙ্গল পৌর আওয়ামীলীগের সাধারণ স¤পাদক অর্ধেন্দু কুমার দেব, উপজেলা প্রকৌশলী সমরেন্দ দাশ তালুকদার, শ্রীমঙ্গল উপজেলা শিক্ষা অফিসার মো: সাইফুল ইসলাম তালুকদার,জেলা পরিষদের সদস্য বদরুজ্জামান সেলিম, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমতির পরিচালক জহির আহমেদ শামীম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার জ্যোতিষ রঞ্জন দাশ, বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি জহুর তরফদার, সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান খান,৩ নং শ্রীমঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহ-স¤পাদক( ক্রীড়া ও সংস্কৃতি) মামুন আহমেদ, ডুলুছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য শ্যামল দেব বর্মা প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল পৌরসভা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ইসমাইল মাহমুদ এবং সঞ্চালনায় ছিলেন শাহেদ আহমেদ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.