বিকুল চক্রবর্তী॥ গ্রাম আদালতের গ্রাম আদালতের আইন ও বিধি সম্পর্কে সচ্ছ ধারণা নেওয়ার লক্ষে শ্রীমঙ্গলে গ্রামআদালতের বিষয়ক কমিউনিটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সুবিধাবঞ্চিত ও প্রান্তিক গ্রামীণ জনগোষ্ঠীর বিচার ব্যবস্থায় প্রবেশাধিকার নিশ্চিত করণের লক্ষ্যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর স্থানীয় সরকার বিভাগ, ইউরোপিয়ান ইউনিয়ন ও ইউএনডিপি বাংলাদেশ এর যৌথ অর্থায়নে“বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয় করণ (২য় পর্যায়) প্রকল্প”বাস্তবায়ন করছে। দাতা সংস্থার আর্থিক ও কারিগরী সহায়তায় স্থানীয় সরকার বিভাগের তত্ত্বাবধানে “বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)” মৌলভীবাজার জেলায় প্রকল্পটি বাস্তবায়নে সহযোগিতা করছে। প্রকল্পের লক্ষ্য হচ্ছে স্থানীয় ভাবে সহজে, কম খরচে, দ্রুত এবং স্বচ্ছ প্রক্রিয়ায় স্থানীয় বিরোধ নিষ্পত্তি করা এবং অন্যায়ের প্রতিকার লাভের জন্য তৃণ মূলের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ করে নারীদের সক্ষমতা বৃদ্ধি করা। এ লক্ষ্যে ইউনিয়ন পরিষদ ও স্থানীয় গণমান্য ব্যক্তীবর্গ, ইমাম, পূরহীত, স্কুল শিক্ষক ও শিক্ষীকা স্থানীয় সংশ্লিষ্ট এনজিও প্রতিনিধি ও ন্যায় রিচার প্রর্থীগণকে গ্রাম আদালতের কার্যক্রম এবং এই প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ সম্পর্কে জানানো; গ্রাম আদালতের প্যানেল সদস্যদের ভূমিকা ও দায়িত্ব সম্পর্কে সচেতন এবং গ্রাম আদালতের কার্যক্রমে প্যানেল সদস্য হিসেবে অংশ গ্রহণের জন্য উদ্বুদ্ধকরা।
কর্মশালায় শ্রীমঙ্গল উপজেলার ৯টি ইউনিয়নপরিষদের মির্জাপুর, ভূনবী, শ্রীমঙ্গল, সিন্দরখাঁন, কালাপুর, আশিদ্রোন, রাজঘাট, কালীঘাট ও সাওগাঁও এর ইউনিয়ন পরিষদের সদস্য ও সদস্যা বৃন্দু স্থানীয় গণমান্য ব্যক্তীবর্গ, ইমাম, পূরহীত, স্কুল শিক্ষক ও শিক্ষীকা স্থানীয় সংশ্লিষ্ট এনজিও প্রতিনিধি ও ন্যায় বিচার প্রর্থীগণ সহ ৪০৫ জন উপস্থীত ছিলেন।
আর ২০১৭ ইং সেপ্টেম্বর ও নভেম্বর মাসে পৃথক পৃথক তারিকে তা অনুষ্ঠিত হয় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ এর মিলানায়তনে । উক্ত অনুষ্ঠানের সভাপতি ছিলেন জনাব সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়াম্যান মহোদয়গণ। সভায় প্রকল্প ও গ্রাম আদালত সম্পর্কিত তথ্য উপস্থাপন, গ্রামআদালতবিষয়কভিডিওপ্রদর্শন ও আলোচনা, গ্রাম আদালতে বিচারপ্রার্থী হিসেবে নারীর অংশগ্রহণ, সমস্যা চিহ্নিতকরাও উপস্থাপনকরেন উপজেলা সমন্বয়কারী তাহমিনা পারভিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইউএনডিপি প্রতিনিধি ও জেন্ডার স্পেশালিস্ট কামরুন্নেসানাজলী। অনুষ্ঠানে আরো উপাস্থিত ছিলেনইউএনডিপির ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর মোঃমাহাবুবউল আলম। অনুষ্ঠানসহযোগী হিসেবে উপস্থিত ছিলেন গ্রাম আদালত সহকারীগণ ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.