স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার পুলিশ লাইন এলাকায় রাস্তা পারাপারের সময় ঝারা বেগম (৬) নামের এক শিশু গুরুত্বর আহত হয়েছে।
রোববার ১২ নভেম্বর সকাল সাড়ে ৯ টার দিকে জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান তার প্রাইভেট কার নিয়ে শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজার আদালত এলাকায় আসার সময় এ ঘটনাটি ঘটে। এ সময় আইনজীবি মোঃ মিজানুর রহমান আহত শিশুকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেন ও তার চিকিৎসা ব্যায় চালিয়ে যান। এ ঘটনার খবর পেয়ে জেলা জজ আদালতের পিপি এস এম আজাদুর রহমান সহ বেশ কয়েকজন আইনজীবী হাসপাতালে শিশুটিকে দেখতে যান এবং উন্নত চিকিৎসার পরামর্শ দেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে একটি এম্বুলেন্স ভাড়া করে সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঝারা বেগম পার্শবর্তী গুমড়া এলাকার ময়জু মিয়ার মেয়ে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.