আশরাফ আলী॥ বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক ও সিলেট বিভাগের কৃতি সন্তান এস এম জাকির হোসাইনের জন্মদিন রবিবার ১২ নভেম্বর বিকেলে শহরের হোসেন কমিউনিটি সেন্টারে বঙ্গবন্ধু ছাত্র পরিষদ মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে দোয়া মাহফিল ও কেক কাটার মধ্য দিয়ে পালিত হয়েছে।
দোয়া মাহফিলে বঙ্গবন্ধু ছাত্র পরিষদের কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাকের আহমদ অপুর আয়োজনে এসময় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা ও বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুর রহমান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.