স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের জুড়ী উপজেলার কুচাই চা বাগানেরর চা শ্রমিক নিলা রাজবর হত্যা মামলার একমাত্র আসামী স্বামী বিজয় রাজ বরকে যাবজ্জীবন কারাদন্ড ও ২৫ হাজার টাকা জরিমানা করেছে মৌলভীবাজার আদালত।
রোববার ১২ নভেম্বর সকালে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ রফিকুল ইসলাম এই রায় ঘোষণা করেন।
মৌলভীবাজার আদালত সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ১৫ জুলাই রাতে ভাত খাওয়া নিয়ে কেন্দ্র করে স্ত্রী নিলা রাজ বরকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে স্বামী নারায়ন রাজ বর।
পরে নিলা রাজবরের বাবার আতœীয় সত্য রাজবর বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ ৯ বছর পর আদালত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আসামী বিজয় রাজ বরকে দন্ডবিধির ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদন্ড ও ২৫ হাজার টাকা জরিমানা করেন বিজ্ঞ বিচারক।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.