
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশনসহ সকল সুবিধা রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রদানের দাবিতে পূর্ণ দিবস কর্ম বিরতি পালন করেছে পৌরসভা সার্ভিস এসোসিয়েশন মৌলভীবাজার পৌরসভা। গতকাল (সোমবার) সকাল ৯টা থেকে পৌরসভার অফিস প্রঙ্গনে পৌরসভায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা এ কর্মসূচী পালন করেন। সংগঠনের জেলা শাখার সভাপতিত্বে আব্দুল মুমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ময়নুল ইসলামের পরিচালনায় একাত্তাপোষন করে বক্তব্য রাখেন মৌলভীবাজার পৌরসভার প্যানেল মেয়র ফয়সল আহমদ, কাউন্সিলর মনবীর রায় মঞ্জু, কাউন্সিলর আনিছুজ্জামান বায়েছ, নির্বাহী প্রকৌশলী মোঃ আবুল হোসাইন,সচিব ইসাক ভূইয়া,আব্দুল মালেক,শাহ সৈয়দ মইনুউদ্দিন, সংগঠনের সহ-সভাপতি এ.কে এম নুরুজ্জামান ও সর্মিলা দেব প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.