
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে পালিত নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ এর জন্মদিন ও হিমু দিবস পালিত হয়েছে।
বাংলাদেশ কবি সাহিত্যিক ফোরাম মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে সোমবার সন্ধ্যায় শ্রীমঙ্গল শহরস্থ ব্লু-বেল গেষ্ট হাউজে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে কবি সাহিত্যিক ফোরাম মৌলভীবাজার শাখার সভাপতি শিমুল তরফদার এর সভাপতিত্তে ও সাহিত্য স¤পাদক প্রিতম পাল এর সঞ্চালনায় হুমায়ুন আহমেদের জীবনী নিয়ে বক্তব্য রাখেন, দৈনিক ইত্তেফাক পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি অনুজ কান্তি দাশ, সংগঠনের সাধারন স¤পাদক কপিল কুরি,সাংগঠনিক স¤পাদক তোফায়েল পাপ্পু, সাংস্কৃতিক স¤পাদক শুভাকর আচার্য, মকবুল মিয়া, অপিক দেব,পার্থ দাস প্রমুখ। পরে হুমায়ুন আহমেদ এর লিখা গান নিয়ে সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.