
স্টাফ রিপোর্টার॥ শ্রীমঙ্গলে সাতগাঁও এলাকায় একটি বসত বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ঘরের সব মালামাল পুড়ে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মঙ্গলবার ১৪ নভেম্বর সকাল সাড়ে সাতটার দিকে সাতগাঁও এলাকার আব্দুল কাদির জিলানী'র বসত ঘরে এই অগ্নিকান্ড ঘটে।
প্রত্যক্ষদর্শী গোলাম কিবরিয়া জুয়েল জানান, সকালে হঠাৎ জিলানী'র ঘর থেকে প্রচন্ড ধুয়া আসতে দেখা যায়। পরে তারা ঘটনাস্থলে গিয়ে পরিবারের ৩ সদস্যকে বাইরে নিয়ে আসেন। আগুনের তীব্রতা থাকায় দ্রুত সব মালামাল পুড়ে যায়।
শ্রীমঙ্গল ফায়ার স্টেশনের ফায়ারম্যান জাহির হোসেন বলেন,বৈদ্যুতিক সটসার্কিট থেকে এই অগ্নিকান্ড ঘটে। পরে ফায়ারসার্ভিস ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় এক থেকে দেড়লক্ষ টাকার আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমান ধরা হয়েছে বলে জানান তিনি।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.