শহর প্রতিনিধি॥ পূর্ব শত্রুতার জেরে মৌলভীবাজার সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনসার আলীকে (৭০) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
১৪ নভেম্বর মঙ্গলবার রাত ৮টায় শহরের চৌমুহনা এলাকায় দুর্বৃত্তরা কুপিয়ে মারত্মক জখম করে পালিয়ে যায়। পরে স্থানীরা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। আহত আনসার আলীর ছেলে আক্তার মিয়া বলেন, রাধিকা স্টল থেকে বের হয়ে শমসেরনগর রোডের দিকে মোটরসাইকেল যোগে যাওয়ার সময় চিহিৃত সন্ত্রাসীরা আমার বাবাকে পেছন থেকে দা দিয়ে কুপায়।
এ বিষয়ে মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ সুহেল আহম্মদ হামলার সত্যতা স্বীকার করে বলেন, অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.