শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল শহরতলীর মুসলিমবাগ আবাসিক এলাকায় বুধবার ১৫ নভেম্বর সকাল ১১টায় মুসলিমবাগ মডেল অ্যাকাডেমি স্কুলে নতুন যোগ হলো বি এম কলেজ। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে
ভোকেশনাল বি এম কলেজের (নবম শ্রণিথেকে একাদশ শ্রেণি পর্যন্ত) শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য মোঃ বদরুজ্জমান সেলি। বিশেষ অতিথির বক্তৃতা করেন শ্রীমঙ্গল উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহর তরপদার, শ্রীমঙ্গল উপজেলা কিন্ডার গার্টেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কাজী আসমা আক্তার, শ্রীমঙ্গলউপজেলা কিন্ডার গার্টেন শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হক বায়েছ, শ্রীমঙ্গল উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির মিডিয়া প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ একরামুল কবির, দৈনিক ইত্তেফাক শ্রীমঙ্গল প্রতিনিধি অনুজ কান্তিদাস, সাপ্তাহিক শ্রীমঙ্গলের চিঠির নির্বাহী সম্পাদক সাংবাদিক ও কলামিস্ট এহসান বিন মুজাহির প্রমুখ। মডেলএকাডেমির সভাপতি কাজী জয়নাল আবেদীনের সভাপতিত্বে প্রতিষ্ঠানের শিক্ষিকা ঈশিতার উপস্থাপনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জি এম এ মতিন, আব্দুল জলিল প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.