
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল থেকে চুরি হওয়া একটি প্রাইভেট কার সিলেট থেকে উদ্ধার করেছে পুলিশ। ১৪ নভেম্বর মঙ্গলবার ভোরে সিলেটের জালালাবাদ এলাকা থেকে গাড়িটি উদ্ধার করা হয়। গাড়িটির মালিক শহরের পূর্বাশা আবাসিক এলাকার বাসিন্দা মোঃ বদরুল আলম। শ্রীমঙ্গল থানার ওসি কে এম নজরুল জানান, গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। প্রসঙ্গত, শনিবার ১১ নভেম্বর পূর্বাশা আবাসিক এলাকা থেকে গাড়িটি চুরি হয়ে ছিল।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.