স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পৌর শহরের অভ্যন্তরীন সড়ক প্রশস্ত করণের ধারাবাহিকতায় ১নং ওয়ার্ডের শাহ মোস্তফা কলেজ লিংক রোড সম্প্রসারণ কাজ শুরু হয়েছে
মেয়র ফজলুর রহমানের নেতৃত্বে পৌর পরিষদের প্রচেষ্টায় শাহ মোস্তফা কলেজ এবং জেলা মৎস্য অফিস এলাকার বাসাবাড়ির মালিকেরাও সাড়া দিয়ে নিজের দেয়াল ভেঙ্গে জমি ছেড়ে দিয়েছেন।
পৌরসভা সূত্রে জানা গেছে, ১৬ নভেম্বর কমপক্ষে ২০-২৫টি রাস্তা প্রসস্থ করণের লক্ষে দেয়াল অপসারনের কাজ শুরু হয়েছে।
এ ব্যাপারে মেয়র ফজলুর রহমান বলেন, আমরা শহরের অভ্যন্তরীণ রাস্তা প্রশস্ত করার উদ্যোগ নিয়েছি। এ পর্যন্ত পৌর এলাকার অনেক রাস্তা প্রশস্ত করা হয়েছে। স্থানীয় অধিবাসিরাও আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন। এর ফলে শহরের অভ্যন্তরীণ সড়কগুলো অনেক বড় হচ্ছে। তৈরী হচ্ছে বাইপাস রোড। যাতায়াত সুবিধা অনেকটা সহজ হয়ে যাচ্ছে। এলাকার গুরুত্ব বাড়বে, জমির মূল্য বৃদ্ধি পাবে। আমরা আগামী পঞ্চাশ থেকে একশ’ বছর সামনে রেখে কাজ করে যাচ্ছি।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.