স্টাফ রিপোর্টার॥ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনসার আলীর উপর হামলা ও তাকে কুপিয়ে আহত করার অভিযোগে সাবেক ছাত্রলীগ সভাপতি মŸশির আলীকে আটক করেছে মডেল থানা পুলিশ।
বুধবার ১৫নভেম্বর রাতে ১১টার দিকে তাকে আটক করা হয়। মŸশির সদর উপজেলার একাটুনা ইউনিয়নের বড়কাপন গ্রামের মৃত ছবর আলীর ছেলে।
মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ সুহেল আহম্মদ জানান, তার বিরুদ্ধে গতকাল মুক্তিযোদ্ধা আনসার আলীর উপর হামলার ঘটনায় মামলা হয়েছে। যার প্রেক্ষিতে আমরা তাকে গ্রেফতার করি।
উল্লেখ্য, পূর্ব শত্রুতার জেরে মুক্তিযোদ্ধা কামান্ডার আনসার আলীকে কুপিয়ে জখমের ঘটনা ঘটে। মঙ্গলবার ১৪ নভেম্বর সন্ধ্যায় মৌলভীবাজার সদর উপজেলারশহরের চৌমুহনা পয়েন্ট এ ঘটনা ঘটে।
২৫০ শয্যাবিশিষ্ট মৌলভীবাজার সদর হাসপাতালে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক নার্গিস আক্তার চৌধুরী বলেন, আনসার আলীর ডান হাতে দুটো কোপ রয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে কেবিনে রাখা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.