
স্টাফ রিপোর্টার॥ ছাত্রদল কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু কে গ্রেফতারের প্রতিবাদে ও মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে মৌলভীবাজার জেলা ছাত্রদল।
শুক্রবার ১৭ নভম্বর সন্ধায় জেলা ছাত্রনেতা আকিদুর রহমান সোহানের নেতৃত্বে মিছিলটি শহরের কুসুমবাগ এলাকা থেকে শুরু করে এম. সাইফুর রহমান সড়কের পশ্চিমবাজার এসে সমাবেশে মিলিত হয়।
মিছিল পরবর্তী সমাবেশে ছাত্রদলনেতা আকিদুর রহমান সোহান এর সভাপতিত্বে ও
বক্তব্য রাখেন, ছাত্রদলনেতা ইমামুল হক রিপন, কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি ইসহাক চৌধুরী মামনুন, আরিফুল আনোয়োর, মামুন পারভেজ, ছাত্রনেতা মঞ্জু হক, জসিম আহমেদ, জনি আহমেদ, সুলতান আহমেদ টিপু জাফর, হোসাইন আহমেদ, ফসাল আহমেদ, কামরান আহমদ প্রমুখ।
বক্তারা অবিলম্বে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টুর নি:শর্ত মুক্তির দাবি জানান। অন্যতায় তারা কঠোর কর্মসুচির হুমকি দেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.