শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অর্ধেন্দু কুমার দেবকে ছুরিকাঘাত করে সাড়ে ৫ লক্ষ টাকা ছিনতাই করে পালিয়েগেছে দুর্বৃত্তরা। সোমবার ২০ নভেম্বর সোমবার দুপুর আড়াই টায় শহরের সবুজবাগ এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
জানা যায়, দুপুরে তিনি শহরের হবিগঞ্জ রোডস্থ রুপালী ব্যাংক শ্রীমঙ্গল শাখা হতে সাড়ে ৫ লক্ষ টাকা উত্তোলন করে নিজস্ব গাড়িতে করে পোস্ট অফিস হয়ে সবুজবাগ আবাসিক এলাকায় বাসার প্রায় ১০০ গজ আগে দুইটি মোটর সাইকেলে করে চারজন ছিনতাই কারী গাড়িটির গতি রোধ করে। ধারালো অস্ত্রের মুখে ছিনতাইকারীরা টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নিতে চাইলে অর্ধেন্দু কুমার দেব তাদের বাধা দেন। এ সময় ছিনতাইকারীদের সাথে ধস্তাধস্তির এক পর্যায়ে অর্ধেন্দু কুমারকে এলো পাতাড়ি ভাবে আঘাত করে বামহাতের আংগুল কেটে ফেলে দুর্বৃত্তরা। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে ছিনতাইকারীরা টাকা নিয়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
অর্ধেন্দু কুমার দেবের গাড়ি চালক রাজু কৈরীর কাছ থেকে জানা যায়-মোটর সাইকেলে চার আরোহীর মধ্যে একজন হ্যালমেট লাগানো ছিলো। তবে ছিনতাইকারীদের কাউকে চিনতে পারেননি তিনি।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.