আশরাফ আলী॥ মৌলভীবাজার সরকারি কলেজের ঐতিহ্যবাহী ছাত্রাবাস সৈয়দ মুজতবা আলী হলের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২১ নভেম্বর রাত ৮টায় সৈয়দ মুজতবা আলী হলের আহবায়ক ফয়েজ আহমদের সভাপতিত্বে ও হলের আবাসিক তত্ত্বাবধায়ক জিয়াউর রহমানের ব্যাবস্থাপনায় এবং হলের ৪র্থ বর্ষের শিক্ষার্থী আহসানুল হক সুমন ও মাহবুব হাসানের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সৈয়দ মহিবুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাংলা বিভাগের প্রফেসর ড. মোঃ আলী হোসেন, ব্যবস্থাপনা বিভাগের প্রধান ঋষিকেশ ধর, শরীরচর্চা বিভাগের শিক্ষিকা মোছাঃ নুরুন্নাহার।
অনুষ্টানে ২০১২-১৩ শিক্ষাবর্ষের বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন রসায়ন বিজ্ঞান বিভাগের মোঃ রাসেল মিয়া, মোঃ নজরুল ইসলাম, অর্থনীতি বিভাগের মোঃ শাহেদুর রহমান, ব্যবস্থাপনা বিভাগের মোঃ ফয়জুর রহমান, ও মোঃ ফরিদ উদ্দিন সোহাগ।
এসময় আমন্ত্রিত অতিথিবৃন্দ বিদায়ী শিক্ষার্থীদের হাতে হলের আবাসিক ছাত্রদের হাতে ক্রেস্ট তুলে দেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.