স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার প্রেসক্লাবে জেলা তথ্য অফিসের আয়োজনে সরকারের উন্নয়ন কার্যক্রম ও ৭ই মার্চের ভাষন নিয়ে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
২২ নভেম্বর মৌলভীবাজার প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং অনুষ্ঠানে ৭ই মার্চের ভাষন, বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্তকরনের লক্ষ্যে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ সমূহের ব্রান্ডিং, সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা, টেকসই উন্নয়নের লক্ষ্যসমূহ (এসডিজি), ভিশন-২০২১ এর লক্ষ্য ও অর্জনসমূহ এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ে তোলে ধরা হয়।

প্রেস ব্রিফিং এ বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা তথ্য অফিসার মোঃ ইব্রাহিম মোল্লা সুমন, সহ-সভাপতি রাধাপদ দেব সজল, আবদুল হামিদ মাহবুব, সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী প্রমুখ।
এ সময় জেলা তথ্য অফিসার বর্তমান সরকারের নানান উন্নয়ন চিত্র তোলে ধরে প্রধানমন্ত্রীর ১০ টি বিশেষ উদ্যোগÑএকটি বাড়ি একটি খামার প্রকল্প, আশ্রয়ণ প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বিনিয়োগ বিকাশ ও পরিবেশ সুরক্ষা এবং টেকসই উন্নয়নের লক্ষ্যসমূহ (এসডিজি), ভিশন-২০২১ এর লক্ষ্য ও অর্জনসমূহের বিশদ আলোচনা করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.