আশরাফ আলী॥ মৌলভীবাজার সদর উপজেলার শাহবন্দর (পতন) গ্রামের ব্যবসায়ী ছালেহ আহমদের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ২৩ নভেম্বর শেষ রাতে ৮/১০ জন মুখোশধারী সশস্ত্র ডাকাত ঘরের পিছনের গেইট ভেঙে ঘরে ঢুকে বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত বেঁধে ফেলে। এ সময় ডাকাতদল আলমারি থেকে ১০ভরি
সোনা গহনা,নগদ ২৫ হাজার টাকা ও তিনটি মোবাইল ফোনসহ প্রায় চার লাখ টাকার মালপত্র লুট করে নিয়ে যায়।
বাড়ির লোকজনের চিৎকার শুনে এগিয়ে আসলে ডাকাতদের হামলায় বাড়ির কেয়ারটেকার নজরুল ইসলাম গুরুত্বর আহত হয়েছেন। আহত নজরুল ইসলাম মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার খবর পেয়ে মৌলভীবাজার মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.