
সাইফুল ইসলাম॥ বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ আব্দুর রউফ বলেছেন,আগামী ডিসেম্বর মাসের ১৪ তারিখের মধ্যে বাণিজ্যমন্ত্রী ও অর্থমন্ত্রীর উপস্থিতিতে শ্রীমঙ্গলে দ্বিতীয় চা নিলাম কেন্দ্রের উদ্বোধন করা হবে। শ্রীমঙ্গলে চা নিলাম কেন্দ্র স্থাপনের বিষয়টি বৃহত্তর সিলেটবাসীর দীর্ঘ ৭০ বছরের বহু পুরনো দাবি ছিলো। এরপর নতুন করে এ দাবি সামনে চলে আসে। তারই প্রেক্ষিতে ২০১২ সালের ২৯শে ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৌলভীবাজারের এক জনসভায় শ্রীমঙ্গলে দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্র স্থাপন করার ঘোষণা দেন। প্রধানমন্ত্রীর এ ঘোষণা বাস্তবায়নের প্রেক্ষিতেই অবশেষে চায়ের দেশেই হচ্ছে চায়ের দ্বিতীয় নিলাম কেন্দ্র স্থাপন।
২৪ নভেম্বর শুক্রবার সন্ধ্যারাতে শ্রীমঙ্গল স্থানীয় একটি অভিজাত হোটেলে জেলা প্রশাসন মৌলভীবাজার ও টি প্ল্যান্টার্স অ্যান্ড ট্রেডার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (টিপিটিএবি) আয়োজনে উদ্ধোধন বিষয়ক এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সকল প্রস্তুতি শেষে অবশেষে চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গলেই চালু হচ্ছে দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্র। ।
মৌলভীবাজার জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) আশরাফুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ওবায়দুল আযম পরিচালক (যুগ্মসচিব) বাণিজ্য সংগঠন, বাণিজ্য মন্ত্রণালয়। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মো. আজিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ ও সাধারণ সম্পাদক মিছবাউর রহমান, কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, কুলাউড়া উপজেলা চেয়ারম্যান কামরুল ইসলাম, শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব, মৌলভীবাজার বিশিষ্ট ব্যবসায়ী ডা. এম এ আহাদ, ঢাকার চা ব্যবসায়ী শাহীন ফারুক, শ্রীমঙ্গল ক্লোনেল টি কোম্পানীর পরিচালক সৈয়দ মনসুরুল হক, শ্রীমঙ্গল এম আর খান চা বাগানের সিরাজুল ইসলাম চৌধুরী, শ্রীমঙ্গল চা ব্যবসায়ী সমিতির সভাপতি মো. চেরাগ আলী মাস্টার।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.