স্টাফ রিপোর্টার॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর ঐতিহাসিক দলিলের স্বীকৃতি পাওয়ায় সারাদেশের ন্যায় মৌলভীবাজারেও ওরা ১১ জন চলচিত্র প্রদর্শন করেছে জেলা তথ্য অফিস।
২৫ নভেম্বর শনিবার সন্ধায় মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে ওরা ১১ জন চলচিত্র টি প্রদর্শন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আশরাফুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মনিরুজ্জামান, জেলা তথ্য কর্মকর্তা ইব্রাহীম মোল্লা সুমনসহ অন্যান্যরা। আগত দর্শকরাও ইতিহাস ও ঐতিহ্যমন্ডিত এই চলচিত্রটি উপভোগ করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.