আশরাফ আলী॥ জাতীয়করণের লক্ষে ঘোষিত বেসরকারী কলেজের শিক্ষকদের জন্য প্রধানমন্ত্রীর অনুশাসন, নন-ক্যাডার ও জাতীয় শিক্ষানীতি ২০১০ এ বর্ণিত নির্দেশনা অর্ন্তভুক্ত করে বিধিমালা জারির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রবিবার ২৬ নভেম্বর মৌলভীবাজারে পূর্ণ কর্মবিরতি পালন করেছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি।
বিসিএস সাধারণ শিক্ষা সমিতির মৌলভীবাজার জেলা সভাপতি ও মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সৈয়দ মুহিবুল ইসলামের সভাপত্বিতে এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের উপাধক্ষ্য ড.ফজলুল আলী, সমিতির মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক মো: আবু হানিফ, শফিকুল ইসলাম, লুৎফুর রহমান, ঋশিকেশ ধর ও জিয়াউর রহমান প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.