
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে রাস্তার পাশে পাওয়া নবজাতক তাছলিমার লালন পালনের জন্য দায়িত্ব নিলেন জামালপুর জেলার ইসলামপুর থানার অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ান ও তার স্ত্রী নিজু আরা বেগম ।
মৌলভীবাজার জেলার শিশু আদালতের বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ রফিকুল ইসলাম আজ ২৯ নভেম্বর বুধবার বিকেলে এ রায় দেন। এ সময় মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সুহেল আহম্মদ জানান-যাবতীয় কাগজপত্র হাতে পেয়েছি।
তাকে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। নবজাতকে দত্তক নিতে মাননীয় আদালতে ১৭টি আবেদন জমা পড়েছিল। এর মধ্যে যাচাই বাছাই শেষে এএসপি আবু সুফিয়ান ও তার স্ত্রী নিজু আরা বেগমকে দায়িত্ব দেয়া হয়। আদালত নবজাতক এর নাম রেখেছেন তাছলিমা।
উল্লেখ্য ২০ নভেম্বর সন্ধ্যায় শাহবন্দর এলাকার রাস্তার পাশে একটি কন্যা শিশু পড়ে রয়েছে এমন সংবাদ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহমদসহ সঙ্গীয় ফোর্স শিশুটিকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.