হোসাইন আহমদ॥ ইউনেস্কোর “মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যালনাল রেজিস্টারে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণকে বিশ্বপ্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি দেয়ায় যুগান্তর স্বজন সমাবেশ মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে শুক্রবার ১ ডিসেম্বর সন্ধ্যায় প্রেসক্লাবে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সংগঠনের জেলা সভাপতি প্রভাষক হুমায়ুন কবীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সংবাদকর্মী আহমদউর রহমান ইমরান এর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা ও ব্যাংক অফিসার এসোসিয়েশনের সভাপতি এ্যাডভোকেট মোঃ আবু তাহের, বঙ্গবন্ধু ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক জাকের আহমদ অপু, যুগান্তর জেলা প্রতিনিধি হোসাইন আহমদ ও এম মুহিবুর রহমান মুহিব, সহ-সভাপতি মোক্তাদির হোসাইন, কলেজ সভাপতি আব্দুস সামাদ চৌধুরী, সৈয়দ মুহিবুর রহমান, পৌর সভাপতি শাকিল আহমেদ, আলিম আল-মুনিম প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র প্রভাষক মাহিরুল ইসলাম, মীর সাজু, মেরাজ চৌধুরী, ফাহিমা তাহমিনা, আশরাফ আলী, ওমর ফারুক নাঈম ও জাবেদুর রহমান জাবেদ প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.