
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার হযরত সৈয়দ শাহ্্ মোস্তফা (রহ.) এর দরগাহ্ কমিটি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে শহরে বর্ণাঢ্য র্যালী বের হয়।
২ ডিসেম্বর শনিবার সকালে দরগাহ প্রাঙ্গণ থেকে বের হওয়া র্যালীটি শহরের চৌমোহনা ও কুসুমবাগ হয়ে আবার দরগাহ প্রাঙ্গণে গিয়ে মিলাদ ও শিরনী বিতরণের মাধ্যমে শেষ হয়।
এ সময় দরগাহ এর মোতওয়াল্লী সৈয়দ খলিলুল্লাহ ছালিক জুনেদের পরিচালনায় র্যালীতে অংশগ্রহণ করেন দরগাহ্্ কমিটির সদস্য সচিব সৈয়দ শাহাব উদ্দিন, মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাফিজ আলাউর রহমান টিপু, অধ্যক্ষ মাওলানা মুফতি শামছুল ইসলাম, অ্যাডভোকেট মুজিবুর রহমান, মো. ফখরুল ইসলাম, সাংবাদিক বকশী ইকবাল আহমদ, অ্যাডভোকেট হাবিবুর রহমান মুকুল, মাওলানা এম. এ আলিম, মাওলানা বজলুর রহমান, মাওলানা শফিকুল আলম সুহেল প্রমুখ।
এর আগে গত শুক্রবার রাতে দরগাহ কমিটির উদ্যোগে দরগাহ মসজিদে মিলাদুন্নবীর তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুফতি শামছুল ইসলাম ও শহরের শান্তিবাগ মসজিদের খতিব মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী। পরে মিলাদ মাহফিল ও দোয়া মাধ্যমে সভা শেষ হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.