স্টাফ রিপোর্টার॥ ইসলামি ফাউন্ডেশন অব বাংলাদেশ (ইফা) মৌলভীবাজার শাখা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে জেলা ভিত্তিক সবিনা খতম,ওয়াজ মাহফিল, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
৩ ডিসেম্বর রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইসলামি ফাউন্ডেশন অব বাংলাদেশ (ইফা) মৌলভীবাজার শাখার উপ-পরিচালক মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং ফিন্ড অফিসার মোঃ ইয়াইয়া আহমদ চৌধুরীর পরিচালনায় প্রধান মেহমান ছিলেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম। বিশেষ মেহমান ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আশরাফুর রহমান, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব।
মিলাদুন্নবীর তাৎপর্য শীর্ষক মূখ্য আলোচনায় বক্তব্য মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুফতি শামছুল ইসলাম,দারুল উলুম মাদ্রাসার মোয়াদ্দিস মাওলানা মোঃ সিরাজুল ইসলাম প্রমুখ। আলেচনা সভার পরে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দরগাহ জামে মসজিদের ইমাম মাওলানা শামীম আহমদ। আলোচনা ও দোয়া মাহফিলে শতাধিক ইমাম অংশ গ্রহন করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.