
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
৩ ডিসেম্বর রবিবার দুপুরে উপজেলার কালীঘাট ইউনিয়নের জাগছড়া চা বাগান নাট মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত এ সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের কেন্দ্রিয় কমিটির সদস্য ও কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেব, ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরা, শ্রীমঙ্গল পৌরসভার সাবেক চেয়ারম্যান এম এ রহিম, বাগান মালিক প্রতিনিধি তারসীন আহমেদ চৌধুরী প্রমুখ।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখনলাল কর্মকারের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ স¤পাদক রামভজন কৈরী।
সভায় বিভিন্ন ভ্যালীর সভাপতি-স¤পাদক, বাগান পঞ্চায়েত সভাপতি-স¤পাদক, শ্রমিক নেতৃবৃন্দ সহ কয়েক হাজার নারী-পুরুষ চা-শ্রমিক উপস্থিত ছিলেন।
সভায় বাগান মালিক ও শ্রমিকদের মধ্যে আরো সু-স¤পর্ক গড়ে ওঠার লক্ষ্যে চা শ্রমিকদের দীর্ঘদিনের দাবিসমূহ পূরণ ও তাদের অধিকার আদায়ের সংগ্রামে সকলের সহযোগিতা ও ঐক্যবদ্ধতা কামনা করেন সংগঠনের সাধারণ স¤পাদক রামভজন কৈরী।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.