
স্টাফ রিপোর্টার॥ বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-এর উপর থেকে গ্রেফতারী পরোয়ানা প্রত্যাহারের দাবীতে মৌলভীবাজার জেলা বিএনপির (একাংশ) উদ্যোগে ৩ ডিসেম্বর রোববার দুপুরে মৌলভীবাজার শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়ে গেল।
বিক্ষোভ মিছিলটি চাঁদনীঘাট সেতু এলাকা থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এম সাইফুর রহমান সড়কস্থ গার্ডেন টাওয়ার এর সম্মুখে গিয়ে শেষ হয়। মিছিল পরবর্তী সমাবেশে জেলা বিএনপির সদস্য ও সাবেক ইউ পি চেয়ারম্যান মোশারফ হোসেন বাদশা এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাধারন সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান (ভিপি মিজান), মৌলভীবাজার সদর উপজেলা বিএনপি’র সভাপতি, জেলা বিএনপি’র সদস্য ও পৌর কাউন্সিলর আয়াছ আহমেদ, জেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা কৃষক দলের সাধারন সম্পাদক আনকার আলী সোলেমান, জেলা তাঁতীদলের আহবায়ক ও জেলা বিএনপি নেতা আব্দুর রকিব সাবু, জেলা বিএনপি’র সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউ পি চেয়ারম্যান মোঃ শামীম আহমদ, জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মুহিতুর রহমান হেলাল, পৌর বিএনপির সাধারন সম্পাদক বদরুল আলম নোমান, সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ গৌছুল হোসেন ও সাংগঠনিক সম্পাদক আব্দুল মছব্বির মুকিত, জেলা বিএনপি নেতা সামছুল হক সামা প্রমুখ।
এ সময় বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপর থেকে গ্রেফতারী পরোয়না প্রত্যাহার করার জন্য জোর দাবী জানান। এসময় জেলা বিএনপি’র সাধারন সম্পাদক দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপর থেকে সকল রাজনৈতিক মামলা প্রত্যাহার করে দেশে সুষ্ঠ রাজনৈতিক পরিবেশ তৈরী করার জন্য সরকারের প্রতি আহবান জানান। তিনি বলেন,দেশের মানুষ জনগনের ভোটে নির্বাচিত একটি গণতান্ত্রিক সরকার দেখতে চায়। তাই অতিস্বত্বর একটি নিরপেক্ষ নির্দলীয় সরকারের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা ও জনগনের ভোটাধিকার প্রয়োগের নিশ্চয়তা প্রদান করার উদাত্ত আহবান জানান।

ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপর মিথ্যা মামলার গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে জেলা ছাত্রদলের সিনিয়র ছাত্রনেতা আকিদুর রহমান সোহানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে মৌলভীবাজার জেলা ছাত্রদল।
মিছিলে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারী কলেজ ছাত্রদলের সাবেক সফল সভাপতি জেলা স্বেচ্ছাসেবকদলের পরসতাবিত সাধারন সম্পাদক ছাত্রনেতা পিপলু আব্দুল হাই, জেলা যুবদল নেতা কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি ইসহাক চৌধুরী মামনুন,জাকির হোসেন,ইমামুল হক রিপন,মামুন পারভেজ,সাদেকুর রহমান রাসেল,জসিম তালুকদার,জাবেদ আলী নাইম, হোসাইন আহমেদ, জনি আহমেদ, সুলতান আহমেদ টিপু,জাফর হোসেন,বাপ্পী আহমেদ, মোহাম্মদ রাকিব,ইমরান আহমেদ রাজনগর উপজেলা ছাত্রদল নেতা রেজাউল করিম রুকন, সিরাজুল ইসলাম প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.