
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার ভিডিওগ্রাফি ওয়েলফেয়ার সোসাইটির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুল আলীম চৌধুরী (চেয়ার প্রতীক) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সিতার আহমদ (মোরগ প্রতীক)। মোট ২৩টি পদের মধ্যে ৭টি পদে ১১ জন বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। অবশিষ্ট ১৬টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচিতরা হলেন-সহ-সভাপতি মোঃ জুবায়ের আলী আহমদ ও সৈয়দ কামরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মোঃ আমির হোসেন ও নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ নুর কবির, সহ-দপ্তর সম্পাদক মীর আবুল কালাম আজাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক গোবিন্দ মল্লিক, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সাহাবুদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জুয়েল আহমদ ও সমাজকল্যান সম্পাদক পদে ময়নুল ইসলাম।
বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত ১১ জন হলেন- দপ্তর সম্পাদক আল আমিন আলম, অর্থ সম্পাদক মোঃ পলাশ, মহিলা বিষয়ক সম্পাদক এ এস কাকন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাহবুব আলম, উন্নয়ন ও পরিকল্পনা সম্পাদক মোঃ হাবিবুল বাশার, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ ওয়াসিম আহমদ, সদস্য মোঃ আতাউর রহমান, মোঃ সেজুল আহমদ, মোঃ বদরুল, মোঃ হোসেন মিয়া ও মোঃ মোতালিব মিয়া বাবু।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.