
স্টাফ রিপোর্টার॥ “সবার জন্য টেকসই ও সমৃৃদ্ধ সমাজ” এবারের প্রতিবাদ্য নিয়ে ২৬ তম আর্ন্তজাতিক প্রতিবন্ধী ও ১৯তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।
৩ ডিসেম্বর রোববার এ উপলক্ষে বিভিন্ন সামাজিক,সংগঠন এনজিও ব্যাপক কর্মসূচী গ্রহণ করে।
কর্মসূচীর মধ্যে ছিল র্যালী,প্রতিবন্ধীদের ফুলের শুভেচ্ছা আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি। জেলা প্রশাসকের কার্যালয় হতে সকাল সাড়ে ১০টায় এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক দক্ষিণ করে। দিবস পাালন উপলক্ষে সার্কিট হাউসের মূন হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুর রহমান এর সভাপতিত্বে এবং সহকারী পরিচালক সমাজসেবা আলী হায়দর ভুইয়ার পচিালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন, শিশুরোগ বিশেষঞ্জ ডাঃ এ কে জিল্লুল হক, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব।
বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আদিল মোত্তকিম, সুয়েব হোসেন চৌধুরী,ডিডি বাদল রায়, ডিওডির পরিচালক শাহীন প্রমুখ। পরে প্রতিবন্ধীরা মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.