স্টাফ রিপোর্টার॥ হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানী নির্মূলকরণ নেটওয়ার্ক, মৌলভীবাজার এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
৬ ডিসেম্বর বুধবার সভায় সভা প্রধানের দায়িত্ব পালন করেন হাফিজাখাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা যৌন হয়রানী নির্মূলকরণ নেটওয়ার্ক ও মৌলভীবাজার এর আহ্বায়ক রাশেদা বেগম।
যৌন হয়রানী নির্মূলকরণ নেটওয়ার্ক, মৌলভীবাজার এর যুগ্ম আহ্বায়ক ও জেলা প্রতিনিধি দৈনিক ইত্তেফাক নজরুল ইসলাম মুহিব এর সঞ্চালনায় করেন উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌর কাউন্সিলর শ্যামলী পুরকায়স্ত, নাট্য ব্যক্তিত্ব খালেদ চৌধুরী, ডা. জিল্লুল হক, রোকেয়া মাহবুব চৌধুরী, এডভোকেট শামসুন্নাহার, শিক্ষিকা মাধুরী মজুমদার, সাফেকা বেগম, ফাতেমা জহুরা বিউটি প্রমুখ।
সভায় মৌলভীবাজারসহ দেশব্যাপী বাল্য বিবাহ ও যৌন হয়রানী নির্মূলকরণ বিষয়ে করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.