
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে বাংলাদেশ হাওর এবং জলাভূমি উন্নয়ন অধিদপ্তর কর্তৃক হাওর প্রতিবেশে অবকাঠামোগত প্রভাব ও উদ্ভাবনী সমাধান নিরুপণ শীর্ষক প্রকল্পের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ ডিসেম্বর বুধবার দুপুরে স্থানীয় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পানি সম্পদ মন্ত্রনালয়ের অধীনস্থ একটি পাবলিক ট্রাস্ট সেন্টার ফর এনভায়রণমেন্টাল এন্ড জিওগ্রাফিক ইনফরমেশন সাভিসেস (সিইজিআইএস) এর বাস্তবায়নে সভাটি অনুষ্ঠিত হয়।
সিইজিআইএস এর জুনিয়র স্পেশালিষ্ট মোঃ আশীষ মাওলার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেব। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরা ও মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মোঃ সুফিয়ান চৌধুরী, মুজিবুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী, রড়গাঙ্গিনা সম্পদ ব্যবস্থাপনা সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মিন্নত আলী প্রমুখ। সভায় বিভিন্ন শ্রেনীপেশা ও সংগঠনের অর্ধশতাধিক নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.