স্টাফ রিপোর্টার॥ বেতন-ভাতা ও পেনশনসহ সকল সুবিধা রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রদানের দাবিতে মৌলভীবাজার পৌরসভার পৌর কর্মকর্তা-কর্মচারি এসোসিয়েশন ইউনিটের মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করেছেন।
বুধবার ৬ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে এই মোমবাতি প্রজ্জ্বলন পালন করেন।

সংগঠনের জেলা শাখার সভাপতিত্বে আব্দুল মুমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ময়নুল ইসলামের পরিচালনায় একাত্তাপোষন করে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার পৌর মেয়র মোঃ ফজলুর রহমান,পৌরসভার প্যানেল মেয়র ফয়সল আহমদ, বাংলাদেশ পৌর কাউন্সিলর এসোসিয়েশনের সাধারন সম্পাদক কাউন্সিলর আসাদ হোসেন মক্কু, মনবীর রায় মঞ্জু,আনিছুজ্জামান বায়েছ, নির্বাহী প্রকৌশলী মোঃ আবুল হোসাইন,সচিব ইসাক ভূইয়া,আব্দুল মালেক, শাহ সৈয়দ মইনুউদ্দিন, সংগঠনের সহ-সভাপতি এ.কে এম নুরুজ্জামান ও সর্মিলা দেব প্রমুখসহ সংগঠনে অন্যান্ন নেতৃবৃন্দ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.