স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশে প্রজনন স্বাস্থ্য খাতের পেশাদারী সংস্থা অবসটেট্রিক্যাল এ্যান্ড গাইনিকলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ ওজিএসবি'র আয়োজনে ইন্টারন্যাশনাল সাইন্টিফিক কনফারেন্স অনুষ্ঠিত হচ্ছে।
"comprehensive adolescent care - our priority" অর্থাৎ 'ব্যাপক কিশোরী যতœ- আমাদের অগ্রাধিকার' এই প্রতিপাদ্য নিয়ে চায়ের রাজধানী শ্রীমঙ্গলে ৩ দিনব্যাপী এই কমফারেন্স অনুষ্ঠিত হচ্ছে।
শুক্রবার ৮ডিসেম্বর সকাল ৯ টায় শ্রীমঙ্গল গ্রান্ড সুলতান রিসোর্ট এন্ড গলফ এর রাশনী মহলে এই মূল কনফারেন্স অনুষ্ঠিত হয়। এর আগে বৃহস্পতিবার এই কনফারেস্নের উদ্বোধন হয়, যা শনিবার ৯ ডিসেম্বর পর্যন্ত চলবে।
ওজিএসবির সভাপতি প্রফেসর লাইলা আরজুমান্দ বানুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ওজিএসবি সেক্রেটারি প্রফেসর ফিরোজা বেগম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক এমপি, জাতিসংঘের সাবেক এম্বাসেডর ড. একে আব্দুল মোমেন, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) এর সভাপতি ড. মোস্তফা জালাল মহিউদ্দিন, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের প্রিন্সিপাল মুর্শেদ আহমদ চৌধুরী।
অনুষ্ঠানে ভারত, নেপাল, মালদ্বীপ, শ্রীলংকা, থাইল্যান্ড ও যুক্তরাজ্য থেকে ৩৫জন বিদেশী ডাক্তারসহ ২ শতাধিক সদস্য অংশগ্রহণ করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.