
এহসান বিন মুজাহির॥ বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা ও শহর শাখার উদ্যোগে মুসলমানদের পবিত্র নগরী জেরুজালেমকে ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইসরাইলের রাজধানী ঘোষণা করার প্রতিবাদে মৌলভীবাজার জেলা ও শহর ছাত্র মজলিসেরর উদ্যোগে ৮ ডিসেম্বর শুক্রবার বাদ জুমআ চৌমহনা দেওয়ানী জামে মসজিদ প্রাঙ্গণ থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক অতিক্রম করে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্র মজলিসের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি প্রভাষক মুুহাম্মদ আবদুল করিম।

তিনি বক্তব্যে বলেন, বিশ্বের প্রতিটি মুসলিম দেশে সাম্রাজ্যবাদী আগ্রাসনে শিকার । ইহুদী ও খ্রিষ্টানরা যৌথ ভাবে সুকৌশলে মুসলমানদেরকে হত্যা ও ধ্বংসের পায়তারা করছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণা করে বিশ্ব মুসলিম হৃদয়ে রক্তক্ষরণের সৃষ্টি করেছে। তাই বিশ্ব মুসলিম ঐক্যগড়ে তোলে দুর্বার আন্দোলনের মাধ্যমে তাদের ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিতে হবে।
সংগঠনের মৌলভীবাজার জেলা সভাপতি মুহাম্মদ ফরহাদ সাইফুল্লাহর সভাপতিত্বে ও সেক্রেটারি আহমদ সামছুদ্দীনের পরিচালনায় সমাবেশে উপস্থিত ছিলেন শহর শাখার সভাপতি মুুহাম্মদ ইমাদ উদ্দিন, সাবেক জেলা সেক্রেটারি প্রভাষক মুর্শেদ আলম, সাবেক শহর বায়তুলমাল সম্পাদক আশিকুর রহমান, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শহর সেক্রেটারি দেলোয়ার হোসাইন, জেলা প্রচার সম্পাদক মুজাহিদুল ইসলাম মামুন, অফিস ও বায়তুলমাল সম্পাদক মাহফুজুল হক, বড়লেখা থানা সভাপতি মুহাম্মদ এনামুল হক, কুলাউড়া থানা সভাপতি সৈয়দ মাহবুবুর রহমান, হাফেজ্জী হুজুর জোন সভাপতি রেজাউল করিম, বড়লেখা থানা সেক্রেটারি হাবিবুর রহমান, কমলগঞ্জ থানা সভাপতি শিহাব উদ্দিন, বায়তুলমাল সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.