শ্রীমঙ্গল প্রতিনিধি॥ ‘পর্যটন শিল্পে ভরবো দেশ, গড়বো সোনার বাংলাদেশ’ এই স্লোগান নিয়ে, চায়ের রাজধানী খ্যাত পর্যটনের শহর শ্রীমঙ্গলসহ সিলেট বিভাগে বেড়াতে আসা দেশি-বিদেশি পর্যটকদের যথাযথ সেবা প্রদানের লক্ষে, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘স্মার্ট ট্যুরিজম’ নামের একটি ট্যুরিজম কোম্পানী যাত্রা শুরু করেছে।
শনিবার ৯ ডিসেম্বর সন্ধ্যায় শহরের ষ্টেশন রোড¯’ (রেলওয়ে ষ্টেশন সংলগ্ন) ‘স্মার্ট ট্যুরিজম’ অফিস শুভ উদ্বোধন করেন শ্রীমঙ্গল প্রেসক্লাব এর ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মোহাম্মদ আলী, সম্পাদক এম ইদ্রিস আলী ও শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন। এসময় উপ¯ি’ত ছিলেন, শ্রীমঙ্গল প্রেসক্লাব এর সহ-সভাপতি ইসমাইল মাহমুদ, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সহ সভাপতি মোঃ শামীম আহমেদ, যুগ্ম সম্পাদক মোঃ আক্তার হোসেন, কোষাধ্যক্ষ আব্দুল বাছিত, ট্রাক-ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ নুরু মিয়া, শ্রীমঙ্গল ট্যুও গাইড কমিউনিটি এর সভাপতি মোঃ খালেদ হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন হোটেল, রেষ্ট হাউজ, গেষ্ট হাউজ ও কটেজ এর মালিক ও ব্যবসায়ীবৃন্দ ।
‘স্মার্ট ট্যুরিজম’ এর সিইও সাংবাদিক এম এ রকিব জানান, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের দ্বারা প্রতিনিয়তই প্রতারিত ও হয়রানীর স্বীকার হওয়া এ অঞ্চলে বেড়াতে আসা পর্যটকদের কথা বিবেচনা করে এবং সম্মানিত পর্যটকদের সফর নিরাপদ, আনন্দময় ও স্মরনীয় করে রাখতে, এবং যথাযথ সেবা প্রদানের লক্ষ্যে শুরু হল ‘স্মার্ট ট্যুরিজম’ এর যাত্রা। ‘স্মার্ট ট্যুরিজম’ এর উদ্দেশ্য হ”েছ এ অঞ্চলের কৃষ্টি, কালচার, পরিবেশ, প্রকৃতিসহ দর্শনীয় ¯’ানগুলোকে দেশ-বিদেশের পর্যটকদের কাছে পরিচিত করার পাশাপাশি, বিদেশগামী ¯’ানীয় পর্যটকদের ভিসা, প্যাকেজ ট্যুর, এয়ার টিকেট, হোটেল, ট্রান্সপোর্টসহ সকল সার্ভিস প্রদান করা।
তিনি বলেন, ‘স্মার্ট ট্যুরিজম’ মূলত ট্যুর অপারেটর ও ট্রাভেল এজেন্সি, এবং আমরা জানি পর্যটন একটি সেবা খাত। তাই সতর্কতা অবলম্বন করে, সম্মানীত অতিথিদের দর্শনীয় ¯’ান ভ্রমণের মাধ্যমে বিনোদন প্রদানের লক্ষ্যে এবং পর্যটকদের মূল্যবান সময়ের কথা বিবেচনা করে সকাল-দুপুর ও বিকেল-সন্ধ্যা, চার ঘন্টা করে দুই সিফটে চায়ের রাজধানী শ্রীমঙ্গলের দর্শনীয় ¯’ান পরিদর্শন এর আলাদা ভ্রমন প্যাকেজের ব্যব¯’া করে থাকবে। এছাড়া আবাসিক হোটেলসহ এবং হোটেল ছাড়া ১-৪ দিনের ল্যান্ড প্যাকেজ ট্যুরের মাধ্যমে পর্যটকদের নিরাপদ ভ্রমনের ব্যব¯’া করা হবে। ‘স্মার্ট ট্যুরিজম’ এর প্রত্যেক কর্মী গ্রাহকদের সাথে আন্তরিক এবং বন্ধুত্বপূর্ণ আচরনের জন্য প্রতিজ্ঞাবদ্ধ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.