স্টাফ রিপোর্টার॥ ছাত্রলীগের দুই কর্মী খুনের সাথে জড়িত থাকা সন্দেহে মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র কনক ও জামিলকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে রুবেলকে গ্রেফতার করা হয়। এ নিয়ে জোড়া খুনের ঘটনায় ৩ জন গ্রেফতার হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৯ ডিসেম্বর রাতে অভিযান চালিয়ে কুলাউড়া উপজেলার পাবই এলাকায় নিজ বাড়ি থেকে কৌশিক দাশের পুত্র কনককে গ্রেফতার করা হয়। অপর দিকে সদর উপজেলার ফতেপুর এলাকায় নিজ বাড়ি থেকে আনসার মিয়ার পুত্র আল জামিলকে গ্রেফতার করা হয়। এরা উভয়ই মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র ও স্কুলের আবাসিক হোষ্টেলে থাকতো। ঘটনার পরপর হোষ্টেল থেকে তারা চলে যায়।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুহেল আহমদ জানান, নিহত শাহাবাবের মা সেলিনা রহমান চৌধুরী বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ সহ আরো অজ্ঞাত কয়েকজনকে আসামী করে মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত কনক ও জামিল এজহার ভুক্ত আসামী। গত ৮ ডিসেম্বর ভোর রাতে শহরের বেরীরচর এলাকার ফকরুল ইসলামের পুত্র রুবেলকে রাজনগর থেকে গ্রেফতার করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.