আশরাফ আলী॥ মৌলভীবাজার সদর উপজেলার ১৪৩টি প্রাথমিক বিদ্যালয়ে সোমবার ১১ ডিসেম্বর দুপুরে শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রেরিত ল্যাপটপ বিতরণ করা হয়।
ল্যাপটপ বিতরণে রাজীব মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ বায়োজিদ খান, এডিপিও মোঃ আলী আহসান, শরীফ মোঃ নেয়ামত উল্লাহ, আহমেদ আলী, সহকারী শিক্ষা অফিসার মারুফ আহমেদ চৌধুরী প্রমুখ।
মৌলভীবজার সদর উপজেলার ১৪৩টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক-শিক্ষিকার মাধ্যমে ১৪৩টি ল্যাপটপ, কী-বোর্ডসহ মাউস বিতরণ করা হয়। এসময় বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.