আশরাফ আলী॥ বঙ্গোপসাগরের সৃষ্ট নি¤œচাপের প্রভাবে শুক্রবার রাত থেকে টানা বৃষ্টিতে মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকার শীতকালীন সবজি চাষীদের ক্ষেতের সকল ধরণের ফসল নষ্ট হয়ে যাচ্ছে। এর আগে বন্যায় কৃষকদের বোরো ধান পানিতে তলিয়ে যায়। যার ফলে দূর্ভোগে পড়েন জেলার সকল কৃষক। সেই দূর্ভোগ কাঠতে না কাঠতেই আবারো শীতকালীন সবজি অতি বৃষ্টিতে নষ্ট হয়ে যাচ্ছে। মৌলভীবাজার জেলায় ৫৪৩ হেক্টর জমির ফসল পানিতে আবদ্ধ থাকার কারণে নষ্ট হবার সম্ভাবনা দেখা দিয়েছে। ফলে কৃষকদের মাথায় হাত পড়েছে।
মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা যায়, কয়েকদিনের বৃষ্টিতে মৌলভীবাজার জেলায় মোট ৫৪৩ হেক্টর জমির ফসল নষ্ট হবার সম্ভাবনা দেখা দিয়েছে। যার মধ্যে সদর উপজেলায় শাকসবজি ২০ হেক্টর, আলু ৬ হেক্টর, সরিষা ৭ হেক্টর, ডাল ৫ হেক্টর, শ্রীমঙ্গলে শাকসবজি ৬৫ হেক্টর, আলু ২৮ হেক্টর, সরিষা ৭ হেক্টর, ডাল ২০ হেক্টর, রাজনগরে শাকসবজি ১৫ হেক্টর, আলু ৫ হেক্টর, সরিষা ৫ হেক্টর, কমলগঞ্জে শাকসবজি ৩৫ হেক্টর, আলু ১০ হেক্টর, সরিষা ১০ হেক্টর, কুলাউড়ায় শাকসবজি ৪০ হেক্টর, আলু ৩০ হেক্টর, সরিষা ২৫ হেক্টর, জুড়ীতে শাকসবজি ৬০ হেক্টর, আলু ১৫ হেক্টর, সরিষা ২০ হেক্টর ও বড়লেখায় শাকসবজি ৬০ হেক্টর, আলু ১৫ হেক্টর, সরিষা ৪০ হেক্টর জমির ফসল নষ্ট হবার সম্ভাবনা দেখা দিয়েছে।
অনেক দরিদ্র চাষী রয়েছেন তাদের সবজি নষ্ট হয়ে যাবার ফলে নতুন করে সবজি চাষ করবেন সেই সামর্থ নেই। এজন্য দরিদ্র চাষীরা পড়েছেন বিপাকে।
জুড়ী উপজেলার শীতকালীন সবজি চাষী মোঃ ফরমুজ মিয়া জানান, বৃষ্টির কারণে ৩ বিঘা জমির লালশাক, আলু সম্পুর্ণ নষ্ট হয়ে গেছে।
সদর উপজেলার মোস্তাকিম মিয়া বলেন, ক্ষেতের আলু, শিম, বরবটি সহ সকল সবজি অতি বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে। একই কথা বলেন রাজনগর উপজেলার আব্দুল কুদ্দুস, সুমন মিয়া সহ আরো অনেকে।
মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. শাহজাহান বলেন, অতি বৃষ্টিতে ফসলি জমিতে পানি থাকার কারণে কিছু ফসল নষ্ট হবার সম্ভাবণা দেখা দিয়েছে। তবে কতটুকু নষ্ট হয়েছে তা নির্ধারণ করা যায়নি।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.