আব্দুল কাইয়ুম॥ মৌলভীবাজারে ঔষধের প্যাকেটে অতিরিক্ত মূল্য সংযোজনের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪০ ধারায় মোক্তার হোসেন (৩৩) নামে এক ব্যাক্তিকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
১২ ডিসেম্বর মঙ্গলবার বিকাল ৩টার দিকে মৌলভীবাজার মডেল থানায় পুলিশ কর্মকর্তা ও কয়েকজন ফার্মেসী ব্যবসায়ীদের উপস্থিতিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সহকারী পরিচালক মোঃ আল আমিন এই জরিমানা আদায় করেন।
মৌলভীবাজার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। অভিযুক্ত মোক্তার হোসেন নারানগঞ্জ জেলার সোনারগাঁও এলাকার নাজিরপুর গ্রামের মৃত সাহাজ উদ্দিন সরদারের ছেলে বলে সূত্রে জানা গেছে।
জানা যায়, প্রাইম ফার্মার উৎপাদিত স্যানকেল-ডি নামের ঔষদের মূল মূল্য ১২৫ টাকা নির্ধারণ করা হলেও অভিযুক্ত মোক্তার হোসেন দীর্ঘদিন যাবত নিজেই লেভেল তৈরি করে ১২৫ টাকার জায়গায় ৪০০ টাকা বসিয়ে তা বিভিন্ন ফামেসীতে বিক্রি করছেন। সোমবার রাতে বিষয়টি মৌলভীবাজার শহরের বিশিষ্ট ঔষধ ব্যবসায়ী ও আহমদীয়া ফার্মেসীর সত্বাধিকারী সেলিম আহমদের কাছে ধরা পড়লে তিনি অভিযুক্ত মোক্তার হোসেনকে পরদিন তার ফার্মেসী আসতে বলেন। মঙ্গলবার দুপুরের দিকে ঐ ফার্মেসীতে উপস্থিত হলে মোক্তারকে থানায় নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের খবর দেয়া হলে তাৎক্ষনিক থানায় উপস্থিত হয়ে এই জরিমানা আদায় করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.