
হোসাইন আহমদ॥ মৌলভীবাজারে শারীরিক, মানুষিক ও বাক-প্রতিবন্ধি এক মেয়েকে ধর্ষণ করে ৬২ দিন আত্মগোপনে থাকার পর অভিযুক্ত ধর্ষক নুরুজ্জামান আদালতে আত্মসমর্পণ করেছেন।
১১ ডিসেম্বর মৌলভীবাজার নারী ও শিশু নির্যাতন দমন আদালতে আত্মসমর্পণ করলে আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করে।
মামলা সূত্রে জানাযায়, চলতি বছরের ১ জুলাই দুপুর ১টা ১৫ মিনিটে বাদীর বাক প্রতিবন্ধি মেয়ে বসতবাড়ির পূর্ব পাশের ঘরের ফ্রিজ হইতে মাছ আনতে গেলে এই সুযোগে প্রতিবেশি নুরুজ্জামান ঘরে প্রবেশ করে মেয়েকে একা পেয়ে ওড়না দিয়ে তার মুখ বেঁধে জোরপূর্বক ধর্ষন করে। এই অভিযোগের প্রেক্ষিতে সদর উপজেলার ঘোড়াখাল গ্রামের মৃত সাজিদুর রহমান খানের ছেলে নুরুজ্জামান খানকে আসামী করে ধর্ষিতার বাবা চলতি বছরের ৪ জুলাই মৌলভীবাজার মডেল থানায় মামলা দায়ের করেন (মামলা নং ৬/২০০)।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.