ওমর ফারুক নাঈম॥ মৌলভীবাজারে বিজয় দিবসের তোপধ্বনী প্রদানের সময় ১৬ ডিসেম্বর শনিবার ভোর ৬টায় সরকারী স্কুল মাঠের স্মৃতিসৌধ প্রাঙ্গণে জিল্লুর রহমান নামে এক আমর্ড পুলিশের দুই হাতের চারটি আঙ্গুল মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়ে মাটিতে খসে পড়েছে। তাৎক্ষণিক ভাবে তাকে আহত অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
পুলিশ সূত্রে জানাযায়, বিজয় দিবসের ৩১ বার তোপধ্বনির সময় আমর্ড এসআই জিল্লুর রহমানের উভয় হাতের আঙ্গুলে বারুদের ভাপ লাগে। এতে তার ডান হাতের ৩টি এবং বাম হাতের ১টি আঙ্গুল ক্ষতিগ্রস্থ হয়ে মাটিতে খসে পড়ে।
এসময় মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন, জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল উপস্থিত ছিলেন।
মৌলভীবাজার জেলা সহকারী পুলিশ সুপার (অপরাধ) আনোয়ারুল ইসলাম ক্ষতিগ্রস্থ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.