ওমর ফারুক নাঈম॥ মৌলভীবাজারের জেলাব্যাপী মেধা যাচাই পরিক্ষা ২০১৭ এর আয়োজন নিয়ে প্রস্তুতি সভা করেছে শেখ বুরহান উদ্দিন (রহ:) ইসলামী সোসাইটি।
রবিবার ১৭ ডিসেম্বর সন্ধায় মৌলভীবাজার পৌরসভার কনফারেন্স হলে সভায় শেখ বুরহান উদ্দিন (রহ:) ইসলামী সোসাইটির সভাপতি মুহিবুর রহমান মুহিবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি আবদুল হামিদ মাহবুব, বিশিষ্ট লেখক ও ব্যাংকার আবু তাহের, পৌরসভার প্যানেল মেয়র ফয়সল আহমদ, বিলাস ষ্টোরের স্বত্বাধীকারি সোহাদ আহমদ। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক পরিক্ষা নিয়ন্ত্রক চৌধুরী মোহাম্মদ মেরাজ, উপ-পরিক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ তাকবির হুসাইন, সোহান হুসাইন হেলাল,কুলাউড়া শাখার নির্বাহী পরিচালক মাহফুজ সাকিল, জুড়ী শাখার নির্বাহী পরিচালক আল আমিন আহমদ, শামীম আহমদ, রাজনগর শাখার নির্বাহী পরিচালক আলিম আল-মুনিম, মৌলভীবাজার সদর নির্বাহী পরিচালক দুলাল হোসেন জুমান, রুমেল আহমদ, রাফি কোরেশী, মোস্তাকিম রহমান রাহী, কমলগঞ্জ প্রতিনিধি মাহমুদুল হক সুমন, শ্রীমঙ্গল প্রতিনিধি আশরাফুল খান রুহেল ,নাঈম প্রমুখ ।
সভায় ২৯ ডিসেম্বর মৌলভীবাজার সরকারি কলেজে জেলাব্যাপী মেধা যাচাই পরিক্ষা ২০১৭ আয়োজনের উদ্যোগ নেয়া হয় এবং বিভিন্ন বিষয়ে পর্যালোচনা করা হয়। এবছর জেলা থেকে প্রায় ৩হাজার শিক্ষাথী এই পরিক্ষায় অংশ গ্রহণ করবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.