জুড়ী প্রতিনিধি॥ নিখোঁজের ৩ দিন পর জুড়ী উপজেলার জাঙ্গীরাই গ্রামের ডোবা
থেকে অটো রাইছমিল শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা গেছে, ১৬ ডিসেম্বর শনিবার দিবাগত রাত ৮টায় জাঙ্গীরাই গ্রামের রশিদ আলীর ছেলে আমির হোসেনের সাথে দক্ষিন জাঙ্গীরাই গ্রামের রশিদ মিয়ার ছেলে রিয়াজ উদ্দিন (২৩) মোবাইল কিনার জন্য বাড়ী থেকে বের হয়। এ সময় তার মা বাছিরুন নেছার নিকট থেকে ৬ হাজার টাকা নিয়ে বাজারে যায়। এর পর থেকে সে আর বাড়ী ফিরেনি।
রাত গভির হলে বাড়ীতে না আসায় তার সন্ধানে আশপাশসহ আত্মিয়স্বজনদের বাসায় খোঁজাখুঁজির পরও তার কোন সন্ধান মিলেনি।
নিখোঁজের ৩ দিন পর ১৯ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১টায় কয়েকজন পথচারি উত্তর জাঙ্গীরাই গ্রামের বোরো ধানের জমির পার্শ্ববর্তী ডোবায় তার লাশ দেখতে পায়। পরে জুড়ী থানা পুলিশকে খবর দিলে ওসি (তদন্ত) সুধিন চন্দ্রের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে সন্দেহভাজন অভিযুক্ত আমির হোসেনের ভাই দুলাল মিয়া (২৮) ও তাদের হোটেল ম্যানেজার জমির আলীকে (২৫) পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। তবে এখনো আমির আলী পালাতক রয়েছে। এব্যাপারে জুড়ী থানা অফিসার ইনচাজর্ (তদন্ত) সুধিন চন্দ্র ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সন্দেহভাজন ২জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.