জুড়ী প্রতিনিধি॥ জুড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে ১৮ ডিসেম্বর সোমবার তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ তথ্য কমিশন ও উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার অসীম চন্দ্র বণিকের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সুপারভাইজার আলা উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্য মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব মো. আবুল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান গুলসান আরা মিলি, উপজেলা আ’লীগের আহবায়ক বদরুল হোসেন প্রমূখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.