ওমর ফারুক নাঈম॥ মৌলভীবাজার পৌরসভার ও উই ফর বাংলাদেশের উদ্যোগে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণার্থীদের সদন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ২১ ডিসেম্বর দুপুরে পৌর মিলনায়তনে পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক বনমালী ভৌমিক।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুল আলম খান, জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ারুল হক, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান।
এছাড়াও বক্তব্য রাখেন শিক্ষাবিদ আব্দুল খালিক, বিটিবি প্রতিনিধি হাসনাত কামাল, পৌরসভার প্রকৌশলী আবুল হোসেন, প্যানেল মেয়ল ফয়সল আহমদ,
[youtube https://www.youtube.com/watch?v=S6xNl6sTuEg]
শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এমদাদুল হক মিন্টু, রুহেনা আক্তার খানম, উই ফর বাংলাদেশের সভাপতি শাহ ফাহিম, জিন্নাত জাহান জান্না প্রমুখ।
মৌলভীবাজার পৌরসভার ও সামাজিক সংগঠন উই ফর বাংলাদেশের ৩ মাসব্যাপি বিনামূল্যে ১শত জন শিক্ষার্থীকে কম্পিউটার প্রশিক্ষণের আয়োজন করে। অনুষ্ঠানে প্রশিক্ষনার্থী ৯৬ জন তরুণ-তরুণীকে সনদ এবং ৬ জন প্রশিক্ষণার্থীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.