প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৪, ২০২৬, ৯:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৩, ২০১৭, ১১:২৫ পি.এম
সৈয়দা সায়রা মহসীনের চলন্ত গাড়ীতে পিকআপ ভ্যানের ধাক্কা
![]()
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার-রাজনগর ৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীনের গাড়িকে একটি বে-পরওয়া গতির পিকআপ ভ্যান ধাক্কা দেয়েছে। এতে গাড়ীর এক পাশ ক্ষতিগ্রস্থ হয়। এ সময় সংসদ সদস্য ঐ গাড়ীর ভেতর ছিলেন।
শনিবার ২৩ ডিসেম্বর বিকেল ৫টার দিকে শহরের কুদালিপুল এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকাআপ ভ্যানের সাথে সংঘর্ষে হয়। তিনি শহরতলীর জগন্নাথপুর এলাকার একটি বিয়ের অনুষ্ঠান থেকে নিজ বাসায় ফেরার পথে এই ঘটনা ঘটে। এতে বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পান সৈয়দা সায়রা মহসীন। বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী শ্রীকান্ত দাশ।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহম্মদ বলেন, এ ঘটনায় পিকআপ ভ্যানটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.